1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৪৫২ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ কবির হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

আজ মঙ্গলবার (২২ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেড কোয়াটার থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে আজ ভোর রাতে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী ব্রীজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা জেলার ফরিদপুর থানার পাছপুংগলী গ্রামের মোঃ আলম ফকিরের ছেলে।

প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব বলেছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী ব্রীজের দক্ষিণ পাশে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ কবির হোসেন অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ কবির হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। আজ মঙ্গলবার সকালে তাকে পাবনা জেলার ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park