শরীফুল ইসলাম ইন্না
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ কবির হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২’র সদস্যরা।
আজ মঙ্গলবার (২২ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর হেড কোয়াটার থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে আজ ভোর রাতে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী ব্রীজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা জেলার ফরিদপুর থানার পাছপুংগলী গ্রামের মোঃ আলম ফকিরের ছেলে।
প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব বলেছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী ব্রীজের দক্ষিণ পাশে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ কবির হোসেন অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সেখানে অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ কবির হোসেনকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। আজ মঙ্গলবার সকালে তাকে পাবনা জেলার ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।