1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

মেয়ের ২৬ টুকরা লাশ পেয়েছিলেন মা, এখনো বিচারের আশায়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

‘বিচার যদি করতি চায়, তো হয়। গরিবের বিচার কেউ করে না। অনেক রাগ ওঠে।’ কথাগুলো বলতে গিয়ে গলা ধরে এসেছিল শিরিনা বেগমের। সাড়ে ১১ বছর আগে কিশোরী মেয়ের টুকরা টুকরা লাশ ডোম হাতে সেলাই করে একটা আকৃতি দিয়েছিলেন। সেলাই করা লাশ হাতে পাওয়ার পর থেকে থানা–পুলিশ, আইনজীবী, আদালত—অনেক ছোটাছুটি করেছিলেন শিরিনা বেগম। আসামি গ্রেপ্তারও হয়েছিলেন।

কিন্তু ছয় বছর আগে মামলার সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে হাইকোর্ট থেকে জামিন নিয়ে লাপাত্তা হয়ে যান আসামি। কিশোরীকে ধর্ষণের পর হত্যা ও লাশ ২৬ টুকরা করার ঘটনায় হাতেনাতে ধরা পড়া আসামি কীভাবে লাপাত্তা হন, তা নিয়ে এখনো বিস্ময় প্রকাশ করেন মামলাটির সঙ্গে যুক্ত আইনজীবী ও কিশোরীর পরিবারের সদস্যরা।

২০১২ সালের ১ জুন রাজধানীর হাতিরপুলের নাহার প্লাজায় ধর্ষণ ও হত্যার শিকার হন শিরিনা বেগমের কিশোরী মেয়ে রুমি (১৫)। আসামি সাইদুজ্জামান বাচ্চুর (২৮) সঙ্গে মুঠোফোনে পরিচয় হয়েছিল তার।

ঘটনার ৫ বছর পর ২০১৭ সালের ৫ এপ্রিল চাঞ্চল্যকর এই মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৩ সাইদুজ্জামানের ফাঁসির আদেশ দেন। সেদিন আদালতে উপস্থিত ছিলেন শিরিনা বেগম। তবে সেই রায় তাঁকে স্বস্তি দিতে পারেনি। কারণ, রায় ঘোষণার মাস ছয়েক আগেই হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক হয়ে যান আসামি।

শিরিনা বেগম জানান, মামলার রায় ঘোষণার আগেই তিনি শুনেছিলেন যে আসামি সাইদুজ্জামান জামিন পেয়ে গেছেন। সেই আসামি এখন পর্যন্ত ধরা না পড়ায় তাঁর প্রচণ্ড রাগ হয়। তিনি বলেন, ‘না খুঁজলে কি ধরা পড়ে? যারা ছাইড়া দিছে, তারা চেষ্টা না করলে ধরা পড়বে? কার কাছে বিচার চাইব? সেই ক্ষমতাও নাই। আইনজীবী কইল, যদি কোনো দিন পুলিশ আসামিরে ধরতে পারে, তাইলে ফাঁসি হবে। এ রকম একটা কাজ (হত্যাকাণ্ড), আসামি ছাইড়া দিয়া ফাঁসির অর্ডার দেয়।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park