1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য সুখবর

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ২২০ বার পঠিত

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিল কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আরটিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেও, এর বৈধকরণ প্রক্রিয়া চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এতে কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।

বুধবার (১০ ডিসেম্বর) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা পোস্ট অফিসের পাশাপাশি আগামী ২০ থেকে ২১ জানুয়ারি এবং ২৭ থেকে ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়ালালামপুরের সিটি ব্যাংক লি. (সিবিএল) মানি ট্রান্সফার হাউস থেকে হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

আর ২০ থেকে ২১ জানুয়ারি হাতে হাতে পাসপোর্ট সেবা পেতে ১৭ জানুয়ারির মধ্যে সবাইকে অনলাইনে আবেদন করতে হবে এবং ২৭ থেকে ২৮ জানুয়ারি হাতে হাতে পাসপোর্ট সেবা পেতে ২৪ জানুয়ারির মধ্যে সবাইকে অনলাইনে আবেদন করতে হবে।

যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধু তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। তা ছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটি চালু থাকবে।
যেভাবে পাসপোর্ট সংগ্রহ করবেন-

নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য http://appointment.bdhckl.gov.bd/other ঠিকানায় গিয়ে অনলাইনে এপয়েন্টমেন্ট নিতে হবে। এ ছাড়া ডাকযোগে এসব পাসপোর্ট সংগ্রহ করতে হলে প্রথমে appointment.bdhckl.gov.bd/poslaju ঠিকানায় প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park