1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

মন্ত্রিসভায় নতুন মুখ যারা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ২১৯ বার পঠিত

নতুন মন্ত্রিসভায় এবার স্থান পাচ্ছেন ৩৬ সদস্য। এদের মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হচ্ছেন ১১ জন। মন্ত্রিপরিষদ গঠনের জন্য ইতোমধ্যে ফোন দেওয়া হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এবারের মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে জায়গা পাচ্ছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ জিয়াউদ্দিন, নাজমুল হাসান পাপন, মোহাম্মদ এ আরাফাত, ড. সেলিম মাহমুদ, জিল্লুল হাকিম, সিমিন হোসেন রিমি, আব্দুর রহমান, আবুল কালাম আজাদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ সন্ধ্যায় সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পান তারা। তাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এ সময় শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে শপথ নেবেন নতুন মন্ত্রীরা। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park