1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভূমি রেজিস্ট্রেশন নিয়ে সুখবর দিলেন ভূমি সচিব

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেছেন, আগামী বছরের প্রথমার্ধেই সারা বাংলাদেশে ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’ স্থাপনের কাজ শুরু করা সম্ভব হবে। যার মাধ্যমে জমি ক্রয়-পরবর্তী ভূমি নিবন্ধনের পর স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে ভূমি উন্নয়ন কর নির্ধারণের ডিজিটাল ব্যবস্থাও রাখা হয়েছে এই ব্যবস্থায়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উত্তম ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ধর্মী বিষয়াবলি নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ভূমি মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

গত ২৯ মার্চ প্রধানমন্ত্রী ১৭টি উপজেলায় ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’ পাইলটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, যা এখন উপজেলা পর্যায়ে চলমান।

ভূমি সচিব খলিলুর রহমান বলেন, জমি ক্রয়-পরবর্তী ভূমি নিবন্ধনের পর স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’-এর মাধ্যমে। ভূমি উন্নয়ন কর নির্ধারণের ডিজিটাল ব্যবস্থাও রাখা হয়েছে এই ব্যবস্থায়।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের প্রবক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী সিদ্ধান্তের প্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের এই ডিজিটাল সংযোগ দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে। এর ফলে মানুষের ভোগান্তি লাঘব হবে।

ভূমি সচিব আরও বলেন, বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় আইন ও বিচার বিভাগের আওতায় ভূমি নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। ভূমি ব্যবস্থাপনা ও ক্যাডাস্ট্রাল জরিপ কার্যক্রম পরিচালিত হয় ভূমি মন্ত্রণালয়ের আওতায়। স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমিসংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণের জন্য এই দুই মন্ত্রণালয়ের মধ্যে কাজের নিরবচ্ছিন্ন সমন্বয়সাধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুরু থেকেই গুরুত্ব দিয়েছেন।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার বলেন, ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’ প্রধানমন্ত্রীর এক যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে দুর্নীতির সুযোগ অনেক কমে আসবে। কমে যাবে ভূমিবিষয়ক দেওয়ানি ও ফৌজদারি মামলার সংখ্যা। তিনি এসময় আরো উল্লেখ করেন, ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় দ্রুত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park