1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে ধর্ষণের শাস্তি ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাজমুল শেখ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে অভিযুক্তকে চড়-থাপ্পড় ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন গ্রাম্য মুরুব্বিরা।

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামতৈল গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। নাজমুল শেখ একই গ্রামের নূর আলম শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, এ ঘটনায় গ্রাম্য সালিশের আশ্বাস দিয়ে আজ শুক্রবার তিনদিন পর নাজমুলকে চড় থাপ্পড় ও ১০ হাজার টাকা জরিমানা ধরে দফারফা করে দেন স্থানীয় প্রভাবশালীরা।

প্রতিবন্ধী শিশুটির মায়ের অভিযোগ, মঙ্গলবার দুপুরে আমার মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী নাজমুল কৌশলে আমার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। পরে মেয়ে বাড়িতে এসে ধর্ষণের বিস্তারিত বর্ণনা দেয়।

তিনি বলেন, এ ঘটনার পর স্থানীয় কয়েকজন মুরুব্বি উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে এ ব্যাপারে মুখ খুলতে ও আইনের আশ্রয় নিতে নিষেধ করেন। কিন্তু ঘটনার দুদিন পেরিয়ে গেলেও বিচার দিতে তালবাহানা করে তারা। পরে বিভিন্ন চাপে আজ শুক্রবার সকালে স্থানীয় সাবেক ইউপি সদস্য আলমাছ সরকারে নেতৃত্বে আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে ধর্ষক নাজমুলকে চড় থাপ্পড় ও ১০ হাজার টাকা জরিমানা করে আমাদের হাতে দেয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park