1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বিশ্বের অর্ধেক খাবার নষ্ট করে সৌদিরা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৩২০ বার পঠিত

বিশ্বে প্রতি বছর ১.৩ বিলিয়ন টন খাবার অপচয় হয়। জাতিসংঘের ফুড ওয়েস্ট প্রোগ্রামের তথ্য অনুযায়ী, বিশ্বে খাদ্য অপচয়ের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে সৌদি আরব। বিশ্বে যত খাদ্য নষ্ট হয় তার অর্ধেক করে সৌদিরা।

গালফ নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি আরবের পরিবেশ, পান ও কৃষিমন্ত্রী আব্দুল রহমান বিন আব্দুল মহসেন আল ফাদলি জানিয়েছেন, সৌদি আরবে প্রতি বছর যে খাদ্য নষ্ট হয় টাকায় তার পরিমান দাঁড়ায় ৪০ বিলিয়ন সৌদি রিয়াল।

সৌদি গ্রেইন সংস্থা একটি গবেষণা করেছে। এতে বলা হয়েছে, গত বছর সৌদি আরবে যে খাদ্য অপচয় হয়েছে তার মূল্য ৪০.৪ বিলিয়ন সৌদি রিয়াল।

জাতিসংঘের পরিবেশ বিষয়ক অ্যাডভোকেট সেফ লায়লা ফাতাল্লা বলেন, পরিবারের চাহিদা অনুযায়ী খাবার রান্না করলেই অপচয়রোধ করা সম্ভব।

সৌদি আরবে প্রতি বছর ১৩ হাজার টন উটের মাংস অপচয় হয়। অন্যান্য মাংসের প্রায় ৪১ হাজার টন অপচয় হয়। এছাড়া পল্ট্রি অপচয় হয় ৪ লাখ ৪৪ হাজার টন এবং মাছ অপচয় হয় ৬৯ হাজার টন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park