1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ডেঙ্গু বাড়ছে, ২৩ দিনে ৫৬ রোগী শনাক্ত; কিশোরীর মৃত্যু চৌহালীতে ৮০ বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ সিরাজগঞ্জ মেডিকেলে ছাত্রদল নেতার বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগ, দল থেকে বহিষ্কার লংমার্চ শেষে জামায়াত নেতাকে কুপিয়ে জখম এর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বেলকুচিতে লংমার্চ ও সিরাজগঞ্জের জনসভা সফল করতে স্বাগত মিছিল জামায়াতের শনিবার ঢাকা–রংপুর লং মার্চ: সিরাজগঞ্জের পথসভায় অংশ নিতে বেলকুচি প্রশাসনের সহায়তা চাইল ১১ দলীয় জোট সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ছাড়াতে থানায় দুই বিএনপি নেতার তদবিরের অভিযোগ সিরাজগঞ্জে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৮ হাজার টাকা জরিমানা ডিমের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা বেলকুচিতে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

বিএনপি নেতা আজাদের সকল পদ ও রাজনৈতিক কর্মকান্ড স্থগিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৯৯ বার পঠিত
Oplus_16908288

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:
থানা ক্যাম্পাসে বিএনপি নেতাকে মারধোর ও চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের দলীয় সকল পদ ও রাজনৈতিক কর্মকান্ড স্থগিত করা হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়। পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা হওয়ার কারণে আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশে আজাদ হোসেনের লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সকল দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব। তিনি সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। বর্তমানে নিজেকে উল্লাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করে প্রচার চালিয়ে যাচ্ছেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে তার সকল পদ ও রাজনৈতিক কর্মকান্ড স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, থানা ক্যাম্পাসে মারধরের অভিযোগ এনে গত ২৬ জুলাই আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার। একই দিনে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আলমগীর হোসেন বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এ দুটো মামলায় আজাদ হোসেনসহ বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি।

এ বিষয়ে আজাদ হোসেনের মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park