1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

বগুড়ার ধুনটে হজে পাঠানোর নামে ৪৬ লাখ টাকা আত্মসাত, গ্রেফতার ১

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২২৪ বার পঠিত

রেজাউল করিম খান:

বগুড়ার ধুনট উপজেলায় ওমরা হজে পাঠানোর নামে ১৮ জনের কাছ থেকে ৪৬ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় আবু তালহা (৪২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এজেন্সির নামে টাকা আদায়ের নকল রশিদ বই ও ওমরা হজ পালনে আগ্রহী ব্যক্তিদের ৫টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আবু তালহাকে গ্রেফতার করা হয়। তালহা ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রামের সামছুল হকের ছেলে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু তালহা বগুড়ার শিবগঞ্জ এলাকায় একটি মাদরাসার শিক্ষক ছিলেন। অধিক লাভের আশায় তিনি প্রায় ৫ বছর আগে স্বেচ্ছায় চাকুরী ছেড়ে নিজ এলাকায় আসেন।

এরপর বিভিন্ন এলাকার সহজ সরল লোকজনকে হজে পাঠানোর নামে প্রতারণার ফাঁদ পেতে বসেন। তিনি ঢাকার আবাবিল ট্রাভেল্স এ্যান্ড ট্যুরস হজ এজেন্সির নামে নকল রশিদ তৈরী ও বিভিন্ন ব্যাংকে হিসাব নম্বর খোলেন। স্থানীয় দালাল চক্রের মাধ্যমে হজ পালনে আগ্রহীদের প্রতারণার ফাঁদে ফেলেন।

তিনি ওই এজেন্সির মাধ্যমে সৌদি আরবে ওমরা হজ পাঠানোর নামে ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের একজনকেও তিনি সৌদি আরবে ওমরা হজ পালনের জন্য পাঠাতে পারেননি। ওমরা হজ পালনে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায়ের সময় ওই এজেন্সির নামে তৈরী করা নকল রশিদ ও ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করেছেন।

প্রতারণার শিকার ব্যক্তিদের পক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেইলি ইউনিয়নের মধুপুর গ্রামের হাসেন আলী প্রামানিকের ছেলে বেল্লাল হোসেন বাদি হয়ে আবু তালহার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে প্রতারণার শিকার ১৮ব্যক্তির কাছে থেকে ৪৬ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার উল্লেখ রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতারাণার মামলার আসামি আবু তালহা নকল রশিদ ও হিসাব নম্বরের মাধ্যমে হজে পাঠানোর নামে শতাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park