1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

পিটার হাসও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন: কাদের

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় জাদু দেখানো পিটার হাসও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে সভা শেষে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে হবে না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভালো প্রক্রিয়ায় নির্বাচনের উদ্ভাবন করেছেন। এবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। যার সোনালি ফলস আমরা ঘরে তুলতে পেরেছি। ৪২.৮ শতাংশ ভোটার উপস্থিতি হয়েছে। দু-একটি ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ।

বিএনপির উদ্দেশে কাদের বলেন, পাকিস্তানের হাইকমিশনার পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গেছেন। যিনি কত জাদু দেখিয়েছেন, সেই পিটার হাসও অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে স্বপ্ন দেখছেন। এখন অপেক্ষায় কখন আসবে ভিসানীতি, অপেক্ষা করুন কেয়ামত পর্যন্ত।

তিনি বলেন, তারা নির্বাচন হতে দেবে না, সে আস্ফালন এখন কোথায় গেল? সারা দুনিয়ার পর্যবেক্ষক, সাংবাদিক, নামিদামি মিডিয়া অনেকে উপস্থিত ছিল। কিন্তু নির্বাচনের বিরুদ্ধে বলার মতো কিছুই ছিল না। সুন্দর নির্বাচনের প্রশংসা সারা দুনিয়ায় শুনতে পাচ্ছি। কেবল একটি মহল নানা কথা বলছে। তারা এখন বলছে সংসদ অবৈধ। বৈধতা কীভাবে পাবে? জিয়ার হ্যাঁ/না, ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন নাকি মাগুরা মার্কা নির্বাচন দিয়ে সংসদ বৈধতা পাবে? শপথের মধ্য দিয়ে আগের সংসদ বহাল থাকার সুযোগ নেই। আগের সংসদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে গেছে।

আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে হবে না জানিয়ে তিনি বলেন, এবার নির্বাচন কমিশন কতটা স্বাধীন ছিল। সরকারি দলের প্রার্থিতা বাতিল, শোকজ ও ভর্ৎসনাও ছিল। এমন নজির আর কী দেখাতে পারবে?

ওবায়দুল কাদের আরও বলেন, দণ্ডিত তারেককে নেতা করার জন্য গঠনতন্ত্রের সাত ধারা বাতিল করেছে। যাদের নিজের দলেই গণতন্ত্র নাই, তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park