1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ১৭০ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। দেশে একটা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে- এটাই তো স্বাভাবিক। এটাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা এবং রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে সেটাই হয়েছে নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কিছুটা দ্বিধা-দ্বন্দ্ব এসেছে- এটা আমাদের নিরসন করতে হবে। সকলে মিলেমিশে দেশটাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।

রোববার (১৪ জানুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত সংসদ সদস্য লতিফ সিদ্দিকী বলেন, ’৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা নাকি গণতন্ত্র দিয়েছে- এটা শুনে আমি বিব্রত হই। গণতন্ত্র দেওয়ার জিনিস না- গণতন্ত্র বোধের বিষয়, অনুভবের বিষয়, ভাবনার বিষয়, ধারণ করার বিষয়।
নির্বাচন পরবর্তী নানা বিষয় নিয়ে তিনি বলেন, জীবনের চলমানতায় আনন্দ-বেদনা-বিষাদ থাকবে। কিন্তু আমাদের জীবন যেন প্রেমহীন না হয়, ভালোবাসাহীন না হয়। আমরা দ্ব›দ্ব করবো, প্রতিদ্বন্দ্বিতা করবো, প্রতিযোগিতা করবো। কিন্তু প্রতিশোধ পরায়ন হব না। আমরা অসহিষ্ণু হব- কিন্তু উত্ত্যক্ত হব না। তাহলেই আমরা আইনশৃঙ্খলার বিধি বুঝতে পারবো।

আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সাবেক সদস্য লতিফ সিদ্দিকী বলেন, ১৮৬২ সালের পুলিশ ম্যানুয়ালই এখনও আমরা প্রায়ই অনুসরণ-অনুকরণ করছি। অনুসরণ এবং
অনুকরণ করে আমরা খুব বেশি দূর এগুতে পারবো না। আমাদের নতুন ভাবনা ভাবতে হবে। আমরা ডিজিটালাইজেশনের কথা বলি, স্মার্টনেসের কথা বলি- আমরা গরুরগাড়ির চেতনায় লালিত চিন্তা নিয়ে ডিজিটালাইজ এবং স্মার্ট হতে পারবো না। আমাদের চৌকষ হতে হবে। চৌকষ হওয়াটা অনেকটা কঠিন। চৌকষ হতে গেলে আমাদের মননকে, চেতনকে, ভাবজগতকে একটা পরিশিলীত রূপ দিতে হবে। এই পরিশীলন আইন দিয়ে-অস্ত্র দিয়ে হয়না- পরিশীলন সাধনা দিয়ে করতে হয়। দীর্ঘ সময়ের সেই সাধনা আমাদেরকে ২০৪১ সালে স্মার্ট করে গড়ে তুলবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।

সভায় বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, সরকারি দপ্তরের কর্মকর্তা সহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অংশ নেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park