1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

টাঙ্গাইলে ১৫০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ২১৪ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় সোমবার(২৯ জানুয়ারি) চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে বিক্রি নিষিদ্ধ ১৫০ বোতল ফেনসিডিল ও একটি কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

গ্রেপ্তারকৃত আলমাস হোসেন বরিশাল জেলার হোসনেবাদ উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলায় হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসায়।

এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যান চেকপোস্টে পৌঁছলে থামিয়ে তল্লাশি করা হয়। পরে চালক আলমাসের হেফাজতে থাকা বিক্রি নিষিদ্ধ ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আলমাস পুলিশকে জানায়, তিনি ফেনসিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park