1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদরের সুন্দর পশ্চিম পাড়া এলাকায় শনিবার (২০ জানুয়ারি) রাতে স্বামীর হাতে দুই সন্তানের জননী আসমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ খুনের অভিযোগ ওঠেছে। রোববার ( ২১ জানুয়ারি) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে (৪০) পুলিশ আটক করেছে। তিনি ওই গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে। নিহত আসমা বেগম উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর
মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজমিস্ত্রী ফজলু তালুকদার ও নিহত আসমা বেগমের দুই সন্তান নিয়ে তাদের সংসার। দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের সংসারে অশান্তি চলছিল। শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়লে মেয়ের উড়না দিয়ে স্বামী ফজলু তালুকদার স্ত্রী আসমা বেগমের গলা পেচিয়ে শ্বাসরোধে করে হত্যা করে। পরে চিৎকার করে বাড়ির সবাইকে ডেকে এনে তিনি এ ঘটনা জানান। ঘটনার বিস্তারিত জেনে স্থানীয়রা ফজলুকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গোপালপুর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মামুন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park