1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

টাঙ্গাইলের আশ্রয়ণ প্রকল্পে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২৪১ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম শীতার্তদের হাতে ওই কম্বল তুলে দেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, গালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাবু প্রমুখ।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে টাঙ্গাইলের ১২টি উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে ওই কম্বল বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park