1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এনায়েতপুর বিএনপি নেতা লিয়াকতের মৃত্যুর জন্য কেন্দ্রীয় বিএনপি নেতা আলীমকে দায়ী করলো নেতারা।

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৪৭০ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চৌহালী উপজেলা
পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লিয়াকত হোসেনের হার্ড এটাক (ষ্টোক) করে
মৃত্যুর জন্য বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান
আলিমকে দায়ি করেছেন বেলকুচি উপজেলা বিএনপির নেতারা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে লিখিত ভাবে এই অভিযোগ করা হয়। বেলকুচি উপজেলা বিএনপি ও পৌর
বিএনপির উদ্যেগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক
অধ্যাপক আব্দুল মান্নান সরকার বলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক
সহ-সভাপতি ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লিয়াকত হোসেনকে
গত ৪ বছর আগে দল থেকে বহিস্কার করা হয়। সেই কষ্ট সহ্য করতে না পেয়ে তিনি
ষ্টোক করে মৃত্যু বরন করেন।

তিনি আরো বলেন, আমীরুল ইসলাম খান আলিম কেন্দ্রীয় নেতা হওয়ার কারনে তিনি
যে নেতাকে প্রতিপক্ষ মনে করেন, তাকে যে কোন অজুহাত দেখিয়ে দল থেকে
বহিস্কার করেন নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য। তার রাজনৈতিক প্রতিহিংসার
স্বীকার হয়ে বহিস্কারের কষ্ট সহ্য করতে না পেয়ে লিয়াকত হোসেনের হার্ড
এটাক (ষ্টোক) করে মৃত্যু বরন করেন।

সংবাদ সম্মেলনে বেলকুচি-এনায়েতপুর ও চৌহালী উপজেলার বিএনপির ৫ নেতাকে
বহিষ্কারের প্রতিবাদ ও বহিস্কার প্রত্যাহারের দাবি জানানো হয়। ৫ নেতাকে
বহিষ্কারের প্রতিবাদে একটি মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক
অধ্যাপক আব্দুল মান্নান সরকার, বেলকুচি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল
ইসলাম শফি, সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, বেলকুচি উপজেলা বিএনপির
সদস্য রেজাউল করিম, মোশারফ হোসেন, মোখলেছুর রহমান, আব্দুল ওয়াহাব
প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park