1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইতালিতে তিন বাংলাদেশির মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ২৭১ বার পঠিত

ইতালির মিলানে মোহাম্মদ ইসমাইল হোসেন নামে (৩১) এক বাংলাদেশি সাবেক শিক্ষার্থী মারা গেছেন। বৃহস্পতিবার রাতে লিভারজনিত রোগে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার বাবার নাম আব্দুল মান্নান। দেশের বাড়ি কুমিল্লার আর রাহমানপাড়ায়।

মিলান কনসুলেট অফিসের ভাইস কনসুলার সাব্বির আহমেদ বলেন, ইসমাইল ১১ জানুয়ারি রাতে মারা যান। তিনি কোন বর্ষের শিক্ষার্থী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আরেক সাবেক শিক্ষার্থী বর্তমানে লন্ডন প্রবাসী প্রকৌশলী ফিরোজের ভাষ্যমতে, ইসমাইল ১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

সাব্বির আহমেদ আরও জানান, যতদ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবে মিলান কনসুলেট অফিস।

তিনি বলেন, দুঃখের সঙ্গে বলতে হয়, গত কয়দিনের ব্যবধানে ইতালিতে আরও দুজন মারা গেছেন। এদের মধ্য একজন নারীও রয়েছেন। তার নাম কামরুন নাহার বকথ (৪২)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার স্বামী শাহীন আহমেদ। দেশের বাড়ি সিলেট জেলায়। অন্য আরেক প্রবাসী বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। তার নাম মাহবুব আহমেদ সৈকত (৪৪)। তিনি বলনিয়া শহরে বসবাস করতেন। তার বাবা খোরশেদ আলম। দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদরে তামাক পট্টি। বিবাহিত ছিলেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park