1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু সিরাজগঞ্জের চায়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেক কারখানায় অভিযান, জরিমানা ১৩ হাজার টাকা জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে লক্ষ্য করে গুলি, বেলকুচিতে পিস্তলসহ পিতা-পুত্র আটক বেলকুচিতে ৬০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত দলিল লেখক উদ্ধার, গ্রেপ্তার ২ সাবেক সেনাসদস্য বেলকুচির তাঁতশিল্প বাঁচাতে সরকারি সুবিধা বাড়ানোর আশ্বাস এমপি আলীমের

আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১১০ বার পঠিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“আমি কৃষকের সন্তান। এই পরিচয় দিতে আমি গর্ববোধ করি। কৃষির ওপর নির্ভর করেই আমার বাবা-মা আমাদের মানুষ করেছেন।”—এভাবেই কৃষকের প্রতি নিজের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষির সঙ্গে দেশের মানুষের জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তা গভীরভাবে জড়িত। তাই কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংসদ সদস্য রফিকুল ইসলাম খান কৃষকদের উদ্দেশে বলেন, সরকারের দেওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে। অধিক উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে কৃষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সময়োপযোগী বীজ ও সারের সহায়তা কৃষকের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফলন বৃদ্ধি ও কৃষির সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য, বাস্তবায়ন এবং উপজেলার কৃষি উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ৩ হাজার ৪৯০ জন কৃষকের মাঝে রোপা আমন ধান, গ্রীষ্মকালীন শাক-সবজি, পেঁয়াজ ও কাঁচা মরিচের বীজ এবং এমওপি ও ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, সাবেক আমির আব্দুস সামাদ, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, অফিস সম্পাদক আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park