1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

বেলকুচিতে আগুনে ক্ষতিগ্রস্ত সেই পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৪৬ বার পঠিত

জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে
ইসলামপুর (ঠাকুরজিপাড়া) গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত সেই কৃষক মানিক মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেলকুচি উপজেলা জামায়াত নেতৃবৃন্দ,
শনিবার (৬ এপ্রিল) দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত কৃষক মানিক মিয়ার বাড়িতে যান, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত গোয়ালঘর, আসবাব পত্র, বৈই পুস্তক ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান, এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সাহায়তা প্রদান করেন।
জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক ভাইয়ের ব্যথায় আরেক ভাই ব্যথিত হবেন, এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে আসবেন এটাই স্বাভাবিক,আমরা উপজেলা জামায়াতের পক্ষ থেকে এসেছি, শুধু সমবেদনা জানানোর জন্য, প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার জন্য, আপনাদের পরিস্থিতি আমরা দেখে গেলাম,আমাদের ক্ষুদ্র সামর্থের মধ্য থেকে সামান্য ভালোবাসা দিয়ে গেলাম, আপনাদের পরিস্থিতি আমরা কেন্দ্রীয় সংগঠনকে জানাবো,এই ক্ষতি পুষিয়ে ওঠে আপনারা কিভাবে আবার ঘুরে দাঁড়াতে পারেন, সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা? সুতরাং সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কে আওয়ামিলীগ কে বিএনপি,কে হিন্দু, কে মুসলমান, এটা দেখার বিষয় নয়, রাসুল বলেছেন, মানুষ যখন বিপদে পড়বে সাথে সাথে তোমরা তার সহযোগিতায় এগিয়ে যাও, কে কাফের, কে মুশরিক,কে ঈমানদার সেটা রাসুল দেখেন নাই, কাজেই আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই,তাকে সাহস দেই, তিনি যেন বিপদ কাটিয়ে উঠে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
এ সময় উপজেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ শামিম সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ,ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত মানিক মিয়ার বড় ভাই আলম মিয়া বলেন, টাকাটা বড় কথা নয়, সোহেল ভাই যে আমাদের কষ্ট দেখার জন্য আমাদের মাঝে এসেছেন, আমরা তাতেই অনেক খুশি হয়েছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park