1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে অতিরিক্ত লোডশেডিং-এর কারনে বোরো আবাদ নিয়ে মহাবিপদে পড়েছে কৃষক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৬১ বার পঠিত

সাব্বির মির্জা,(তাড়াশ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে গত ৩-৪দিন ধরে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং-এর কারনে বোরো আবাদ নিয়ে মহাবিপদে পড়েছে কৃষক । বিশেষ করে তাড়াশ পৌর সদরের চেয়ে গ্রামের মানুষ লোডশেডিং-এ ভুগছে বেশী।
তাড়াশ পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নিরাপদ দাস জানান,তাড়াশে মোট গ্রাহক রয়েছে প্রায় ৬৫হাজার ৫শ জন। প্রতিদিন চাহিদা রয়েছে ২৩ মেগাওয়াট বিদ্যুতের। কিন্ত উৎপাদন কেন্দ্র থেকে বিদুৎ সরবরাহ করা হচ্ছে মাত্র ১৫ মেগাওয়াট। যারজন্য লোডশেডিং দিতে হচ্ছে। তিনি আর ও বলেন, কয়েকদিনের প্রচন্ড গরমের কারনে বিদ্যুতের চাহিদা বেড়েছে যার দরুন কিছুটা অবনতি হচ্ছে। চাহিদা যত বাড়বে ঘাটতি ও তত বাড়বে। তবে আবহাওয়া পরিবর্তন হলে এই সংকট আর থাকবে না। বেত্রাশীন গ্রামের সেচপাম্পের মালিক মোঃ জাকির হোসেন জানান, বোরো আবাদের শুরু থেকে তেমন কোন বিদ্যুৎ সমস্যা ছিল না। বোরো ধান এখন থোর হতে শুরু করেছে। আর এই সময় প্রচুর পানির দরকার। গত কয়েক দিন হল দিনে তো বিদ্যুৎ থাকেই না রাতে এই আসে এই যায়। তিনি আর ও বলেন সারা রাত জেগে পানি সেচ দিয়ে ও জমি ভিজিয়ে রাখা সম্ভব হচ্ছেনা। এ সময় জমিতে পানি না থাকলে ধানে চিটা হবে ফলে উৎপাদন হবে কম , কৃষক হবে ক্ষতিগ্রস্থ।তাড়াশ পৌর সদরের ব্যবসায়ী আব্দুল আলীম জানান, এখন ঈদ মৌসুম ক্রেতা সাধারনের প্রচুর ভীর। কিন্তু হঠাৎ হঠাৎ বিদ্যুৎ যাবার দরুন আমাদের ব্যবসায়ী কাজে প্রচুর ক্ষতি হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park