1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

আগামী ২৭ এপ্রিল বিজ্ঞান বিভাগের (এ ইউনিট) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ভর্তি কার্যক্রম।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসন ও শাহজাদপুর পৌরসদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে সমন্বয় সভার আয়োজন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলাম।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, পৌর মেয়র, থানা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ শাহজাদপুর পৌরসদরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি পরীক্ষার সংক্রান্ত সার্বিক অবস্থা অবহিত করে বলেন, বিগত বছরগুলোতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতবছরের ন্যায় এবারও আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে, এটা আমাদের প্রত্যাশা। রবি উপাচার্য, সাংসদ জনাব চয়ন ইসলামকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন অকৃত্রিম সুহৃদ হিসেবে অভিহিত করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

সমন্বয় সভার প্রধান অতিথি চয়ন ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকার পরেও জিএসটির মত গুরুত্বপূর্ণ পরীক্ষা শাহজাদপুরে আয়োজন করায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজমকে অভিনন্দন জানান, একইসঙ্গে তিনি শাহজাদপুরবাসীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য , ২০২১-২০২২, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সফলভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে। এবার ৩য় বারের মতো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা গ্রহণ করতে যাচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park