1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মানবিক সাহায্যের আবেদন: স্বাভাবিক জীবনে ফিরতে চায় জুনায়েদ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৬১ বার পঠিত

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধি:

আপনার আমার সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে ১৭ বছরের টগবগে তরুণ জুনাইদ ইবনে আলী। অথচ এই বয়সে তার শরীরের দু’টি কিডনিই প্রায় অকেজো, বিছানায় শু‌য়ে শু‌য়ে তার সময় পার হ‌চ্ছে। তিনি নিয়মিত সপ্তাহে দু’টি ডায়ালাসিস নিয়ে বেঁচে আছেন, এই কাজ‌টি কর‌ছেন গত ১ বছর ধ‌রে। কিডনি রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায়, তার পরিবারের পক্ষে এখন সেই ব্যয় বহন করা কঠিন হ‌য়ে দাঁড়িয়েছে।

জীবন বাঁচানোর করুণ আকুতি নিয়ে জুনাইদ ইবনে আলী বলেন, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো সুস্থ হয়ে পৃথিবীর আলো উপভোগ করতে পারবো। তি‌নি আরও বলেন, আমি ২০২২ সাল থেকে কিডনির সমস্যায় ভুগছি এবং ২০২২ সাল থেকেই আমি ঢাকা সেন্ট্রাল অফ কিডনি ডিজিস হাসপাতাল থেকে ডা. কামরুল ইসলামের চিকিৎসা নিয়ে আসছি। আমার দু’টি কিডনিই বিকল এবং আমি ডায়ালাসিসের মাধ্যমে বেঁচে আছি।

র্তমানে ডাক্তারের পরামর্শ মতে আমার সুস্থ জীবনে ফিরে আসার একমাত্র উপায় হলো কিডনি প্রতিস্থাপন করা, যা অনেক ব্যয়বহুল এবং জটিল। আমার চিকিৎসার খরচ বহন করা আমার পরিবারের একার পক্ষে সম্ভব হচ্ছে না।

জুনাইদ ইবনে আলীমের সুস্থভাবে বেঁচে থাকার জন্য একমাত্র উপায় কিডনি প্রতিস্থাপন। যার জন্য প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু টাকার অভাবে কিডনি প্রতিস্থাপন অপারেশন করা সম্ভব হচ্ছে না।

কান্না জড়িত কণ্ঠে জুনাইদ ইবনে আলী বলেন, দিন দিন আমার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে না পারলে, আমি আর বাঁচবো না।
বেঁচে থাকার জন্য তিনি সমাজের সবার কাছে ভালোবাসা ও চিকিৎসার জন্য সহযোগিতা চান। সাহায‌্য পাঠা‌নোর জন‌্য, বিকাশ পারসোনাল -০১৩০২-৫৭৪৮৪৮ ও
নগদ পারসোনাল -০১৮৫০-৮২৮৭৮১

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park