1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

অবৈধ অটোরিকশায় তাড়াশ পৌর শহরে তীব্র যানজট, ভোগান্তি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

সাব্বির মির্জা,( তাড়াশ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে যানজট নিত্যনৈমিওিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা মোড়ে সকাল থেকে সন্ধ্যা অবধি যানজট লেগেই থাকে । এতে সীমানহী ভোগান্তি পোহাচ্ছেন উপজেলাবাসী ।

সরেজামনে গিয়ে দেখা যায়, চারটি সড়কের যানবাহন বীর মুক্তিযোদ্ধা মোড়ে এসে মুখোমুখি অবস্থান নেয়। কিন্ত প্রশস্থ সড়কগুলোনর তুলনায় চৌরাস্তার মোড়ের জায়গাটা খবুই অপ্রতুল। সেখানে ইজিবাইক, সিএনজি, ভাড়ায় চালিত মোটরসাইকেল ও অটোভ্যানগুলো বিশৃঙ্খলভাবে গ্যারেজ করে রাখা হয়েছে।

এতে সড়কে যানজট লেগেই থাকছে। বীর মুক্তিযোদ্ধা মোড় এলাকার স্থানীয় দোকানদার রয়েল আহমেদ জানান, যানজটের কারণে সময় অপচয় হচ্ছে। স্কুল ,কলেজের শিক্ষার্থীরা সময় মতো পৌঁছাতে পারে না। অফিসে আদালতে পৌঁছাতে ও অন্যান্য কাজে মানুষের অনেক দেরি হচ্ছে।

এদিকে পৌর শহরের ব্যবসায়ী রাসেদ আলী, শহিদুল হোসেন বলেন, মালামাল বোঝাই গাড়িগুলো যানজটে পড়ার আশস্কায় শহরে থেকে দূরে রেখে লোড আনলোডের কাজ করতে হয়। এতে ব্যয় বেড়ে যায়। ফলে সব ধরনের পণ্য কেনার জন্য ক্রেতাসাধারণকে কিছু অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা ও পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক বলেন, বীর মুক্তিযোদ্ধা মোড়ের জায়গা প্রশস্থ করার জন্য সওজ বিভাগ ইতিমধ্যে সড়ক পরিমাপ করেছে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. দিদারুল আলম তরফদার বলেন, সরকারের পরিচালন বাজেট থেকে ভূমি অধিগ্রহণের টাকা দেওয়া বন্ধ রয়েছে। পরিপএ জারি করা হয়েছে। তিনি আরও বলেন, তাড়াশ উপজেলা সদরের চৌরাস্তা মোড়ের চারপাশের জায়গা ব্যক্তিমালিকানা। উপায়ন্তর না পেয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা করেছি। প্রকল্পটির অনুমোদন পাওয়া গেলে ভূমি অধিগ্রহণ করা সম্ভব হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park