1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের উদ্বোধন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৭১ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়েছে। মাত্র আট টাকায় প্রসূতি মায়েদের অপারেশন হবে এখানে।

সোমবার (১ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অপারেশন থিয়েটার উদ্বোধন করেন বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম মোফাখখারুল ইসলাম তিনি উদ্বোধন কালে বলেন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার পর এই প্রথম অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হলো। এখানে মাত্র আট টাকা সরকারি ফিতে প্রসূতি মায়েরা ভর্তি হয়ে অপারেশন করাতে পারবে। অপারেশন থিয়েটারের সরঞ্জাম অপ্রতুলতার জন্য অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হয়নি। এনেস্থিসিয়া মেশিন ছিল না, কামারখন্দ হাসপাতাল থেকে মেশিন এনে মেরামত করা হয়েছে এবং আরও অন্যান্য হাসপাতাল থেকে মালামাল সংগ্রহ করে অপারেশন থিয়েটার প্রস্তুত করা হয়েছে। দীর্ঘদিনের প্রচেষ্টায় বেলকুচি উপজেলা হাসপাতালে অত্রাঞ্চলের অসহায় গরীব মানুষ বিনা খরচায় সিজার করতে পারবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ায় দুস্থ অসহায় মানুষের কিছুটা হলেও উপকার হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ ফারহানা হায়দার চৌধুরী, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ও মেডিকেল অফিসার ডাঃ পিংকি রানী সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাগণ, উপজেলা স্বাস্থ্য সহকারীগণসহ হাসপাতালে কর্মরত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park