1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জে বিক্রিকালে যমুনার জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২০৮ বার পঠিত

মোঃ রেজাউল করিম খান

সিরাজগঞ্জ সদরের যমুনা নদী সংলগ্ন চায়না বাঁধ-৪ ও মাছঘাট হতে যমুনা নদীর ২৮৬ কেজি টাটকা জাটকা ইলিশ মাছ বিক্রিকালে তা আটক করে ৭ টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

শনিবার (৩০ মার্চ) ভোরে সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে যমুনা নদীর তীরে চায়না বাঁধ-৪ ও পরে মাছঘাটে (মতিন সাহেবের ঘাট) অভিযান পরিচালনা করা হয়। এসময় সর্বমোট ২৮৬ কেজি নিষিদ্ধ জাটকা মাছ সহ ৯ জনকে (তন্মধ্যে ৬ জন পালিয়ে যায়) আটক করা হয়।
ভবিষ্যতে আর কখনও জাটকা মাছ ধরবেনা ও বিক্রি করবে না এই মর্মে আটককৃতদের ছেড়ে দেয়া হয় এবং আটককৃত জাটকা মাছ সর্বমোট ৭ টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

উক্ত অভিযানকালে সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই মোঃ আশরাফুল ইসলাম ও তাঁর টিম উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park