1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বেলকুচিতে উপজেলা জামায়াতের মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত

জহুরুল ইসলামঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে,
বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা’র উদ্যোগে এক আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয় চত্বরে বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা সাবেক আমীর জেলা ইউনিটের সদস্য অধ্যাপক নূর-উন-নবী সরকার। আলোচনা সভায় অন্যান্যো’র মাঝে আরও বক্তব্য রাখেন;বেলকুচি উপজেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,জামায়াত নেতা মাওঃ মাজহারুল ইসলাম
,মাওঃ ছানোয়ার হোসাইন,মাওঃ গোলাম হোসেন ও শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ।
আলোচনা সভায়,প্রধান অতিথি অধ্যক্ষ আলী আলম বলেন, আ’লীগ দেশের জনগনের মৌলিক অধিকার স্বাধীনতা ক্ষুন্ন করে শ্বৈরাচারী কায়দায় একদলীয় শাষন ব্যবস্থা কায়েম করেছে। যা সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান বিরোধী। জামায়াত নেতৃবৃন্দ,এ থেকে উত্তোরণের জন্য পুণরায় ঐক্যবদ্ধভাবে প্রকৃত স্বাধীনতা লাভ এবং ভোট ও ভাতের অধিকার রক্ষায় সবাইকে চলমান আন্দোলন ও সংগ্রামে অবতীর্ণ হয়ে ময়দানে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে,দেশ ও জাতির সমৃদ্ধি কামনা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মহান আল্লাহর সাহায্য কামনায় বিশেষ মোনাজাত ও দো’য়া পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park