1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
“প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২

বেলকুচিতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২১৯ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীন বাংলাদেশর ৫৪ বছর পূর্তি হলো।

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী শুরু হয়। বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রত্না বেগম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক ও দলীয় সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ গ্রহণ কারেন। পরে স্কুল, কলেজসহ কুচকাওয়াজে অংশ গ্রহণকারীদের মাঝে পুরষ্কার তুলেদেন অতিথিবৃন্দগণ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park