1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ

তাড়াশে কীটনাশক পান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

সাব্বির মির্জা, (তাড়াশ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে সাদিয়া পারভীন (১৬) নামের এক কলেজছাত্রীর কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। উপজেলার মাধাইনগড় ইউনিয়নের মাদারজানী গ্রামে ঘটনাটি ঘটেছে।

পারভীন উপজেলার মাধাইনগড় ইউনিয়নের মাদারজানী গ্রামের আব্দুস সবুরের মেয়ে ও তাড়াশ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে তাড়াশ গিয়ে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে পারভীন। পরে তার বান্ধবীরা উদ্ধার করে নিমগাছী ক্লিনিকে ভর্তি করে। এরপর পরিবারের লোকজন প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসে। তার শরীর খারাপ হতে থাকলে গত ১০ মার্চ উন্নত চিকিৎসার জন্য সাদিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় রোববার (২৫ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় সাদিয়া।

এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কী কারণে কীটনাশক পান করেছে তা এখনো জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ নেই।

উল্লেখ্য, কলেজছাত্রী সাদিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু এখনো মৃত্যুর কোনো রহস্য উদঘাটন হয়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park