1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বেলকুচিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুলের মতবিনিময়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২২১ বার পঠিত

জহুরুল ইসলামঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকালে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামীলের সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম সরকার ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে ইনশাআল্লাহ কথা দিলাম আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।

ইফতার মাহফিল ও মতবিনিময় সভয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন সরকারের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সভাপতি এম আক্তার হামিদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, বেলকুচি সরকারি কলেজের সাবেক জিএস সেলিম সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, পৌর কাউন্সিলর জুলফিকার আহমেদ শিপন, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আব্দুল কাদের তালুকদার, কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, যুব মহিলা লীগের সম্পাদক শিরিন আক্তার, যুবলীগ নেতা ফিরোজ আহম্মেদ পিয়াস, সেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ উৎস প্রমূখ।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park