1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

তাড়াশে মাদ্রাসায় এসে শিক্ষকদের প্রাণনাশের হুমকি ও শিক্ষিকাদের শ্লীলতাহানির অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধি :

সিরাজগঞ্জ তাড়াশের রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকদের উপর আক্রমনাত্বক অকথ্য ভাষায় গালিগালাজ, রাস্তায় প্রাণনাশের হুমকি এবং শিক্ষিকাদের শ্লীলতাহানীকর জঘন্য আচরনের অভিযোগ উঠেছে তালম ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক উজ্জ্বাল আহমেদের বিরুদ্ধে। এবিষয়ে রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট সহ ১৩জন শিক্ষক-শিক্ষিকা উপজেলা নির্বাহী অফিসার ও তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলার তালম ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক উজ্জ্বাল আহমেদ ও তার সন্ত্রাসী বাহিনী রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অফিস কক্ষে এসে সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) কে.বি.এম আব্দুল মান্নান সহ সকল শিক্ষককে মাদ্রাসার নিয়োগ বিষয়ে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শিক্ষিকাদের সঙ্গে শ্লীলতাহানীকর অবস্থার সৃষ্টি করে। শিক্ষিকার সাথে এরূপ আচারণের কারণে শিক্ষকরা তাকে সংযোত হতে বললে সে শিক্ষকদের প্রাণনাশের হুমকি প্রদান করে। তিনি শিক্ষকদের চাকুরী থেকে বিতারিত করতে সকল প্রকার ক্ষমতা সে ব্যবহার করবে। শিক্ষকরা আরো বলেন, নিয়োগ বিষয়ে জানতে হলে মাদ্রাসার ম্যানেজিং কমিটি সহ শিক্ষা অফিস আছে তাদের কাছে জানতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষকদের সাথে এমন খারাপ আচরণ করায় এর সঠির বিচার দাবি করেন শিক্ষকরা।

তবে অভিযুক্ত উজ্জ্বাল আহমেদ বিষয়টি অস্বীকার করে বলেন, মানুষ মানুষের বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। আমরা মানুষের সাথে খারাপ আচরণ করার মানুষ না৷

এবিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় অভিযোগ দিয়েছে শিক্ষকরা৷ বিষয়টি তদন্ত করা হবে৷

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park