1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

কাজিপুর থানা পুলিশের অভিযানে ৩০৮ লিটার চোলাই মদ সহ আটক -১

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

লিমন খান,কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জোর কাজিপুর থানা পুলিশ মদ তৈরির সরঞ্জামাদীসহ তিনশ আট লিটার মদ উদ্ধার করেছে। এসময় এর মূল হোতা মাসুদ রানা(৩৪)কে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুর উত্তরপাড়া মৃত শাহ আলী সরকারের পুত্র। এ বিষয়ে কাজিপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।

মামলাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশের একটি দল বুধবার ২০ মার্চ রাত সাড়ে তিনটায় ধৃত মাসুদের বাড়িতে অভিযান চালায়। এসময় প্লাস্টিকের দশটি জারে মোট তিনশ লিটার এবং অন্য একটি জারে আট লিটারসহ মোট তিনশ আট লিটার দেশীয় তৈরি মদ এবং মদ তৈরির আট প্রকার সরঞ্জাম জব্দ করে পুলিশ। অভিযানের এক পর্যায়ে নিজ ঘরে লুকিয়ে থাকা মাসুদ রানা দৌড়ে পালাবার চেষ্টা করলে পুলিশ থাকে জাপটে ধরে ফেলে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল মজিদ জানান, আসামীকে আজ বুধবার সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park