1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১২৪ বার পঠিত

লিমন খান কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চালিতাডাঙ্গা বি বি এন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা ও চড়ুইভাতি ২০২৪ গত ০৯ মার্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।অল্প কয়েকদিনের প্রচেষ্টায় সাধারণ একটি আয়োজন যেন প্রাক্তনদের অসাধারণ মহামিলনমেলায় রূপ নেয়।

আয়োজনের শুরুতে বিদ্যালয়ের এস এস সি ১৯৭২ ব্যাচের ১১ জন শিক্ষার্থী ১১টি পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন।ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করেন যথাক্রমে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মওলানা বেলাল হোসেন এবং সাবেক শিক্ষার্থী সৈকত সাহা প্রোটন। সাবেক শিক্ষার্থীগণ স্কুল জীবনের মত সকলে দাঁড়িয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে বক্তব্য রাখেন এস এস সি ১৯৭৮ ব্যাচের নজরুল ইসলাম। আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন এসএসসি ১৯৮৩ ব্যাচের জনাব আনোয়ারুল ইসলাম (যুগ্ম সচিব)।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park