1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মেয়াদ শেষ আড়াই বছর তারপরও নির্বাচন হয়নি তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়ন পরিষদের

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়ন পরিষদ দুটির মেয়াদ শেষের প্রায় আড়াই বছর পেরিয়ে পার হয়ে গেলেও চেয়ারম্যান এবং সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
ফলে পাঁচ বছরের মেয়াদ শেষের পর অতিরিক্ত সময় দায়িত্বে থাকা চেয়ারম্যান ও সদস্যরাই জোড়া তালি দিয়ে নামকায়স্তে তাড়াশ ও নওগাঁ ইউনিয়ন পরিষদ দুটির কার্যক্রম পরিচালনা করছেন।
তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তাড়াশ সদর ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৫ শ’ ১১ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১০ হাজার ২ শ’ ৯৬ জন। আর এ ইউনিয়নে সর্বশেষ চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৩ এপ্রিল। সে মোতাবেক এ ইউনিয়নের নির্বাচিত জন প্রতিনিধিদের মেয়াদ শেষ হয়েছে গত ২০২১ সালের ২ সেটেম্বর তারিখে।
অপরদিকে নওগাঁ ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৫ শ’ ৭৮ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১০ হাজার ১ শ’ ৮৬ জন। আর এ ইউনিয়নে সর্বশেষ চেয়ারম্যান এবং সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালের ২৩ এপ্রিল। সে মোতাবেক নওগাঁ ইউনিয়নের নির্বাচিত জন প্রতিনিধিদের মেয়াদ শেষ হয়েছে গত ২০২১ সালের ২৭ জুলাই তারিখে।
এরপর সীমনা জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় এ ইউনিয়ন দুটিতে মেয়াদ শেষের প্রায় আড়াই বছর চলে গেছে তারপরও ওই ইউনিয়ন দুটিতে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
মূলতঃ ২০১৭ সালে নবগঠিত তাড়াশ পৌরসভার সিমানা নির্ধারন করতে গিয়ে তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের সিমানা সংযোজন বিয়োজন করায় এ জটিলতার সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ কারণে তাড়াশ সদর এবং নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ শেষ হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে ইউনিয়ন দুটির বাসিন্দারা দ্রæততম সময়ে তাড়াশ সদর, নওগাঁ ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য দাবী জানান।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়ন পরিষদের সীমনা, ওয়ার্ড ও ভোটার তালিকার কপি গত চার মাস পূর্বে গেজেটের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে কাগজপত্র পাঠানো হয়েছে। তবে এখনও গেজেট প্রকাশ হয়নি। আর গেজেট প্রকাশ হলে খুবই তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park