1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

অস্ত্র মামলায় সেই শিক্ষক ডা.রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০১ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

অস্ত্র মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এসময় শিক্ষক রায়হান শরীফ আদালতে উপস্থিত ছিলেন।

আজ সোমবার (১১ মার্চ ) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি হয়। শুনানী শেষে বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন ৫ দিনের মঞ্জুর করেন।

এর আগে অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড ববেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইব্রাহিম।

সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো: মমিনুল ইসলাম সোহেল এতথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরেই কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে ঘরে আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।

এ সময় পড়ে থাকা একটি পিস্তল জব্দ করে পুলিশ। এ ছাড়া তাঁর ব্যাগটিও জব্দ করা হয়। এই ব্যাগের ভেতরে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বর্মিজ চাকু জব্দ করা হয়।

এসব অবৈধ অস্ত্র রাখার অপরাধে ডিবি পুলিশ বাদী হয়ে রায়হানের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করে। এ ছাড়া আহত শিক্ষার্থী আরাফাত আমিন তমালের বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।

আজ অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে শিক্ষক রায়হান শরীফ সিরাজগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park