1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে তাড়াশে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধি:

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো “স্মার্ট সোনার বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ ইং উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় তাড়াশ উপজেলা প্রশাসন” উপজেলা ত্রান ও দুর্যোগ বিভাগের আয়োজনে একটি র‍্যালী বের করা হয় ‘র‍্যালি শেষে পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়’।

উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান (মনি), ভাইস চেয়ারম্যান মো আনোয়ার হোসেন খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ফরহাদ লথিফ, সমাজ সেবা অফিসার এ কে এম মনিরুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো.রেজাউল করিম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার কোন উপায় এখনো আবিষ্কার হয়নি ‘তবে এবিষয়ে ব‍্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি ন‍্যুনতম পর্যায় সীমিত রাখা যায়, ফলে দুর্যোগ মোকাবেলায় ব‍্যাপক প্রস্তুতি নেওয়া জরুরি হয়ে পড়েছে এবং দুর্যোগ মোকাবেলায় সবাইকে এক সঙ্গে ও সমন্বিতভাবে কাজ করার আহবান জানান দুর্যোগ প্রস্তুতি’র আলোচনা সভায় বক্তারা।

এসময় আলোচনা সভায় তাড়াশ উপজেলার সরকারি বেসরকারি দপ্তরে পদস্থ কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক ব‍্যক্তিবর্গ ” বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park