1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্মরণীয় দিন হিসেবে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার উদযাপিত হয় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস।দিনটিকে কেন্দ্র করে আয়োজন করা হয় বর্নাঢ্য র‍্যালী , আলোচনা সভা,চলচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। দিনের শুরুতে জেলা প্রশাসক, মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়স্থ সুবর্ণ অহংকারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভার।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এমপি , জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রদর্শন করা হয় মুজিব, একটি জাতির রূপকার শীর্ষক চলচিত্রটি।এর আগে ৬ই মার্চ ২০২৪ তারিখে সিরাজগঞ্জ শিশু একাডেমিতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আয়োজন করা হয় চিত্রাঙ্কণ, বঙ্গবন্ধুর ভাষণ এবং কুইজ প্রতিযোগিতার ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park