1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আজ ভূইয়াগাতি রক্তাক্ত দিবস

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

মোঃ রেজাউল করিম খান

আজ ৬ মার্চ। সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতি বছরই ৬ মার্চ ভয়াল রক্তাক্ত ভূঁইয়াগাঁতী দিবস পালিত হয়। ১৯৯৬ সালের ৬ মার্চ ভূঁইয়াগাঁতীতে একতরফা নির্বাচন প্রতিহত করতে গিয়ে বিডিআরের গুলিতে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ৪ ছাত্রনেতা জসমত, আনন্দ, বুলবুল ও রানা নিহত হন।সে সময় গুলিতে আহত হন শফি ও ইমতিয়াজ আহমেদ জিয়া। প্রতি বছর এই দিনটিতে উপজেলার হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ চত্বরে অবস্থিত নিহত শহীদের স্মৃতিসৌধে পুষ্পতবক অর্পণ করাসহ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় বলেন, ১৯৯৬ সালের ৬ই মার্চ ভূইয়াগাঁতীতে বিএনপির একদলীয় প্রহসনের নির্বাচন প্রতিহত করার আন্দোলনে বিডিআরের নির্বিচার গুলিতে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ৪ ছাত্রনেতা জসমত, আনন্দ, বুলবুল ও রানা শহীদ হয়। গুলিতে আহত হয় শফি ও ইমতিয়াজ আহমেদ জিয়া। সেদিন ৪ ছাত্রনেতার আত্মবলি আওয়ামী লীগের তৎকালীন দাবি আদায়ে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাদের রুহের মাগফেরাত কামনায় প্রতিবছর দিবসটি গুরুত্ব দিয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park