1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ফেসবুক হঠাৎ বন্ধ হওয়ার কারণ জানালো কর্তৃপক্ষ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৫৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করেই সমস্যা দেখা দেয়। বিশ্বজুড়ে মঙ্গলবার (৫ মার্চ) ফেসবুক বন্ধ হয়ে যায়। ওই সময় লগইন করা আইডিগুলো স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।

এতে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে। বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যান এই ভেবে যে, তাদের আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে। বিশ্বজুড়ে যখন এ নিয়ে তুমুল হইচই চলছে, তখন ফেসবুক বন্ধ হওয়ার কারণ জানিয়েছে মেটা।

প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্ডি স্টোন মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেছেন, ‘আজ একটি কারিগরি ত্রুটির কারণে আমাদের কিছু সেবা ব্যবহার করতে পারছিলেন না সাধারণ মানুষ। আমরা যতটা দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করেছি। যারা এ সমস্যার মুখোমুখি হয়েছিলেন, আমরা তাদের সবার কাছে ক্ষমা চাইছি।’

তবে ঠিক কি ধরনের কারিগরি ত্রুটির কারণে এত বড় সমস্যা দেখা দিয়েছিল, সেটি স্পষ্ট করেননি মেটার এ কর্মকর্তা।

এর আগে অপর এক পোস্টে সমস্যা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মেটার প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্ডি স্টোন। তিনি বলেন, ‘আমাদের সেবা পেতে সমস্যা হচ্ছে, এ ব্যাপারে আমরা জ্ঞাত। আমরা এ নিয়ে কাজ করছি।’

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ মার্চ) প্রায় দেড় ঘণ্টা নিষ্ক্রিয় ছিল মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে সাড়ে ১০টার পর্যন্ত নিষ্ক্রিয় ছিল সামাজিক মাধ্যমটি।

এদিন রাত ৯টার পর থেকে সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। তারা জানান, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে না। এমনকি যারা ফেসবুকে লগ-ইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park