1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শাহজাদপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৮০ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনার চরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুলাল মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে খোকন সরদার, রফিক সরদার, রজব আলী সরদার ও ইউসুব সরদারকে কে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আজ শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলার কৈজুড়ী ইউনিয়নের ঠুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

কৈজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, যমুনা চরের জমি নিয়ে ঠুটিয়া গ্রামে ইসলাম মল্লিক ও শুকুর ব্যপারীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। আজ বিরোধপূর্ণ্য এই জমির সীমানার প্রচীর নির্ধারন করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে শালিশী বৈঠকে বসে। বৈঠকে কথাকাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুলাল মল্লিক নিহত হয় ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

হাসপাতালে আহত খোকন সরদার বলেন, চরের জমির সীমানা নিয়ে কৈজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মাষ্টারের উপস্থিতিতে বৈঠক বসে। এসময় শুকুর ব্যপারীর লোকজন লাঠি সোটা, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় দুলাল মল্লিক নিহত হয় ও অন্তত ১০ জন আহত হয়। হামলা করে দোকানপাট ভাংচুর ও গরু লুট করে নিয়ে যায়।

কৈজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন মাষ্টার বলেন, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এবিষয় নিয়ে এর আগেও একাধিকবার শালিশী বৈঠক হয়েছে। আজ আমরা জমি নিয়ে মিমাংসার জন্য বৈঠকে বসেছিলাম। আমরা উভয় পক্ষের কথা শুনেছি। সমাধানের জন্য দুপক্ষের ৫ জন করে মুরুব্বিদের দায়িত্ব দেয়া হয়েছে। বৈঠক শেষে আমরা চলে আসার পর খবর পেলাম উভয় পক্ষ সংঘর্ষে জড়িযে পড়েছে। একজন মারাও গেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খায়রুল বাশার বলেন, সংঘর্ষে একজনের নিহত হওয়ার খবরে ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park