1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

কারামুক্ত ৭ শতাধিক নেতাকর্মীকে গণ সংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সরকার পদত্যাগ ও এক দফার আন্দোলনে চলাকালে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া সিরাজগঞ্জ জেলা বিএনপির ৭ শতাধিক নেতাকর্মীকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলার ৯টি উপজেলার বিএনপির ১৮টি ইউনিটের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেয় সিরাজগঞ্জ জেলা বিএনপি।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ।

এসময় জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজ, সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সিরাজ সহ ছাত্রদল, যুবদল, মহিলা দলের নেরতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে শুরু করে ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ৭ শতাধিক নেতা-কর্মীদের গণ সংবর্ধনা দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park