1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

খাজা এনায়েতপুরী (রহ.) এর ১০৯ তম ওরস শরীফ আজ থেকে শুরু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৭০ বার পঠিত

ইয়াহিয়া খান এনায়েতপুর প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে খাজা এনায়েতপুরী (রহ.) এর ১০৯ তম ওরস শরীফ আজ থেকে শুরু হচ্ছে,
প্রতিবছরের ন্যয় এবারও খাজা এনায়েতপুরী (রহঃ) এর ১০৯তম বাৎসরিক ওরস শরীফ আজ ২৯ শে ফেব্রুয়ারি হতে ২ রা মার্চ ২০২৪,বাংলা ১৬ ফাল্গুন হতে ১৮ ফাল্গুন ১৪৩০ পর্যন্ত চলেবে, শনিবার আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করবেন, বর্তমান সাজ্জাদান্নিসিন গদ্দিনশীন হুজুর পাক হযরত খাজা শাহ কামাল উদ্দিন নুহু মিয়া।

সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুরে ১৮৮৬ সালের জন্মগ্রহণ করেন উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা, ওলিয়ে- কামেল ও শাহ সুফি সাধক হযরত খাজা মোহাম্মদ ইউনুস আলী। হযরত খাজা শাহ ইউনুস আলী বেশি পরিচিত খাজা এনায়েতপুরী (রহঃ) নামে। তিনি ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক। তার পিতার নাম শাহ সূফী মাওলানা আব্দুল করিম। তিনি এলাকায় খাজা পীর বলে বেশি পরিচিত ছিলেন। নিজ যোগ্যতায় তিনি পীর সাহেবের ২৪ লাখ মুরিদানের মধ্যে শীর্ষস্থান অধিকার করে প্রাপ্তহন তরিকতের সর্বোচ্চ খিলাফত। এই তরিকা নকশেবন্দী মোজাদ্দেদী তরিকা নামে পরিচিত। খাজা এনায়েতপুরী (রহঃ) ভোগবিলাসী জীবন যাপনের চরম বিরোধী ছিলেন। খাজা এনায়েতপুরী ইসলাম প্রচারে এক অবিসংবাদিত নেতা ছিলেন।
অবিভক্তি ভারত-বাংলার অন্যতম ধর্মপ্রচারক তৎকালীন কলকাতার মেহেদী বাগ দরবার শরীফের পীর আওলাদে রাসুল খাজা সৈয়দ ওয়াজেদ আলীর সংস্পর্শে আছেন খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী। তার কর্মকান্ড এবং মানুষের প্রতি অগাধ ভালোবাসা আর নির্লভ গুণের কারণে খুব অল্প সময়ে খাজা শাহ ইউনুস আলী এনায়েতপুরীর ওস্তাদ সৈয়দ ওয়াজেদ আলীর তরিকা লাভ করেন।
এরপর নিজ গ্রাম সিরাজগঞ্জের এনায়েতপুরে খানকা স্থাপন করে, শুরু করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সঃ) সত্য তরিকা প্রচার।
তারপর ১৯১৫ সাল থেকে শুরু হয় মহাপবিত্র ওরস শরীফ। এতে সারাদেশ থেকেই তার ভক্ত মুরিদান এখানে সমবেত হতে থাকেন। যা ধীরে ধীরে অগণিত ভক্তদের আগমনে মহাসমাবেশে রূপ নেয়। এরই এক পর্যায়ে তার সংস্পর্শে এসে আদর্শিক আলোর পথ প্রচারে ১২শ অধিক বর্তমানে খানকা রয়েছে ।
মহান এই মুর্শিদ খাজা বাবা শাহ্ এনায়েতপুরী (রহঃ) বাংলা ১৩৫৮ সনের ১৮ ফাল্গুন রোজঃ রোববার, ইংরেজি ১৯৫২ সালের ২ রা মার্চ ইন্তেকাল করলে তার প্রতিষ্ঠিত এনায়েতপুর পাক দরবার শরীফের গদ্দিনশীন পীর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন বড় ছেলে মাদার জাত ওলি আলহাজ্ব হযরত খাজা হাশেম উদ্দিন (রহঃ)। তার ইন্তেকালের পরে খাজা শাহ মোহাম্মদ ইউনুছ আলী (রহঃ) এনায়েতপুরী এর আরেক ছেলে বর্তমান সাজ্জাদান্নিসিন গদ্দিনশীন হুজুর পাক হযরত খাজা শাহ কামাল উদ্দিন নুহু মিয়া দায়িত্ব গ্রহণ করে ইসলামের শান্তির মর্মবাণী প্রচারে বাবার মতই তরিকার প্রচার চালিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park