1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি চায় মুন্সি আলম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি চায় মুন্সি জাহেদ আলম। গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) রাতে জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ ও সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বরাবর লিখিত অব্যাহতি পত্র জমা দিয়েছেন তিনি।

জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌর কমিটির গঠনের ১৫ মাস পর কেন তিনি অব্যাহতি নিলেন এই নিয়ে আড়ালে আবডালে চলছে নানা কথা। দলের দুসময়ে অব্যাহতি নেওয়া নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

অব্যাহতি পত্রে মুন্সি জাহেদ আলম উল্লেখ করেছেন, এক নেতার এক পদের নির্দেশনা থাকার কারনে আমি (মুন্সি জাহেদ আলম) পৌর বিএনপির সাধারন সম্পাদক পদে অব্যাহতি দিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে পুনর্বহাল থাকতে চাই। যে কারনে আমাকে সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদানে জোর দাবী জানাচ্ছি।

সিরাজগঞ্জ জেলা বিএনপির কমিটিতে আমাকে যুগ্ম সম্পাদক হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দায়িত্ব অর্পন করেন। আমি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে পুন বহাল থাকতে চাই। একারনে পৌর বিএনপির সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি দিতে মর্জি হয়।

উল্লেখ্য ২০২২ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির সহ-সভাপতি সেলিম ভূইয়াকে সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সি জাহেদ আলমকে সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পরে জেলা বিএনপির পদ থেকে এই দুই নেতা মৌখিক ভাবে অব্যাহতি দেয় জেলা বিএনপি। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদ ফিরে পেতে সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলেন মুন্সি জাহেদ আলম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park