1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

তাড়াশে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭১ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধি : 

সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন। কর্মসু‌চির ম‌ধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান।
বুধবার (২১ ফেব্রয়ারি) প্রথম প্রহর রাত বাড়োটা ১ মিনিটে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মাধ‌্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তী‌তে সকা‌লে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। উক্ত আ‌লোচনা সভায় প্রধান অতিথি হিসা‌বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৩ (তাড়াশ -রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসা‌বে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (ওসি) মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা পারভীন লাভলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল আল মামুন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল ও  সাধারণ সম্পাদক শামীউল হক শামীম প্রমুখ।উল্লেখ্য, একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হচ্ছে আজ। ১৯৫২ সালের এ দিনে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে পুলিশের গুলিতে শহীদ হন রফিক, জব্বার, বরকত, সালাম। ভাষার জন্য শহীদদের রক্তস্নাত এ দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশের মানুষ। একুশের প্রথম প্রহরে  রাত বাড়োটা ১ মিনিটে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park