1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এনায়েতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

ইয়াহিয়া খান,এনায়েতপুর সংবাদদাতাঃ

সিরাজগঞ্জের এনায়েতপুর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল বীর শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে, এনায়েতপুর থানা শাখার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব আহাম্মদ মোস্তফা খান বাচ্চুর সভাপতিত্বে এনায়েতপুর দলীয় কার্যালয় থেকে খামারগ্রাম পর্যন্ত এনায়েতপুর থানা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রভাতফেরি এবং খামারগ্রাম ডিগ্রী কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। তারপর এনায়েতপুর দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৬৬ সিরাজগঞ্জ-৫ (এনায়েতপুর, বেলকুচি- চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও বেলকুচি উপজেলার আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এনায়েতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজগার আলী বি এস সি ও এনায়েতপুর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম সিরাজ।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এনায়েতপুর থানা শাখার সহ-সভাপতি মোঃ শওকত আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সোহেল রানা, এনায়েতপুর থানা শাখার নব-নির্বাচিত যুবলীগের সভাপতি, মোঃ মনিরুল ইসলাম মন্নাফ, এনায়েতপুর থানা শাখার নব-নির্বাচিত যুবলীগের সাধারণ সম্পাদক, মোঃ আলমাছ আলী, এনায়েতপুর থানা শাখার কৃষকলীগের সভাপতি ডাঃ হান্নান ও শহীদদের স্মরণে কবিতা পাঠ করেন, এনায়েতপুর থানা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মরিয়ম খাতুন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা ও মোনাজাত করেন, এবিএম শামীম হক।

এসময় আরো উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ফজলু ব্যাপারী, মোঃ জয়নাল সরকার, যুবলীগের নেতৃবৃন্দ কাজী রেজাউল করিম, মোঃ লেবু বেপারী, জামিল খান, মোঃ শাহ আলম বেপারী, মুছা শেখ, মোঃ বাবুল রেজা, মোঃ রোকন ভূঁইয়া, মোঃ হাফিজুর রহমান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

পরিশেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park