1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রায়গঞ্জে ফেসওয়াশ ও মেহেদী তৈরির অবৈধ কারখানায় ৫০ হাজার টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫২ বার পঠিত

মোঃ রেজাউল করিম খান

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এস এম এন্টারপ্রাইজ নামে একটি ভেজাল ফেসওয়াশ ও মেহেদী উৎপাদনকারী অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক হাসান আল মারুফ এর নেতৃত্বে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নে হাটপাঙ্গাসী গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানে অনুমোদনবিহীন ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে এস এম এন্টারপ্রাইজ কসমেটিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং অবৈধ পন্থায় উৎপাদিত প্রায় ১২০কেজি ভেজাল ফেসওয়াশ ধ্বংস করা হয়।
তিনি জানান, স্থানীয় মাসুদ রানা তার নিজ বাসায় ভেজাল কসমেটিকস উৎপাদনের কারখানা গড়ে তুলেছেন।
কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক, রঙ ও অন্যান্য উপাদানের মাধ্যমে, ভেজাল ফেসওয়াশ ও মেহেদী তৈরি করে আসছিলেন। এসব পণ্য ব্যবহারে ক্যানসার থেকে শুরু করে ত্বকের বিভিন্ন জটিল ও কঠিন রোগ হওয়ার শতভাগ সম্ভাবনা থাকে।

তিনি আরও জানান, সরকারি কোনো প্রকার অনুমোদন বিহীন এবং ল্যাব ও ক্যামিষ্ট ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এসকল ভেজাল কসমেটিকস পণ্য উৎপাদন করার দায়ে তাৎক্ষণিকভাবে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কারখানাটির বৈধ কাগজপত্র না হওয়া পযন্ত বন্ধ ঘোষণা করে কারখানার স্বত্বাধিকারী মাসুদ রানার কাছ থেকে মুসলেকা নেওয়া হয়।

অভিযানে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ, অফিস সহকারী কামকম্পিটার মাসুদুর রহমান সহ রায়গঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park