1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

রেজাউল করিম খান

সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৪( ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে মোট, ৫৪ টি ইভেন্টে সিরাজগঞ্জ পৌরসভার এবং সদর উপজেলার ১০টি ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী প্রথম স্থান অর্জনকারি শিক্ষার্থীদের নিয়ে,
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ৯ হতে দিনব্যাপী সিরাজগঞ্জ পৌরএলকার গয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার হল শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার বছরের প্রথমে বিনামূল্যে নতুন বই , উপবৃত্তি ও শিক্ষা বৃত্তিদেন। জাতির পিতার নাম কি? বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? নতুন বই কে দেন উত্তরে শিশু শিক্ষার্থীরা উত্তরে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রীর নাম এবং বই উপহার দেন, শেখ হাসিনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম.আব্দুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম নাছিম রেজা নূর দিপু, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা শিক্ষা অফিসার অরুপ কুমার দেবনাথ, কালিদাসগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সহকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আশিষ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কে.এম.ছানোয়ার হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজ এর সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রাব্বী, মোঃ গোলজার হোসেন, মোঃ আব্দুস ছালাম তালুকদার, রনজিৎ কুমার সাহা সহ অন্যান্য শিক্ষক -শিক্ষিকাগণ, অভিভাবকগণ, অংশগ্রহণকারি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park