1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন পাঁচ শিক্ষক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩৫ বার পঠিত

রেজাউল করিম খান

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচজন শিক্ষককে সিনেট সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইনের ধারা ১৮(১)(ঝ) মোতাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত পত্রে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো: ফখরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো: রিফাত-উর-রহমান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়কে আগামী তিন বছরের জন্য সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী পর্ষদ সিনেট। বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন, বিধিমালা সমূহের অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত ও অনুমোদিত হয় সিনেটে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন প্রক্রিয়ার বিধিবদ্ধ সর্বোচ্চ এই পর্ষদে সদস্যগণ তিন বছর দায়িত্ব পালন করে থাকেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত সিনেট সদস্য ড. মো: ফখরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে আমাদের যে দায়িত্ব ও কর্তব্য তা যথাযথভাবে পালন করতে আমরা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ পর্ষদগুলো সক্রিয় ভূমিকা পালন করলে প্রতিষ্ঠানে আইনের শাসন নিশ্চিত হয়। বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম সকল পর্ষদগুলোকে
কার্যকর করার উদ্যোগ নিয়েছেন, এজন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই।#

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park