1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

উল্লাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

আসামীদের নিকট থেকে চোরাইকৃত ২টি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের ভিতরের তার উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামের মোঃ চাঁদ আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম (২৮), রামকান্তপুর গ্রামের মৃত জিল্লুর মন্ডলের ছেলে মোঃ আসাদুজ্জামান আসাদ (২৬), ঘোষগাতি গ্রামের মৃত মনোরঞ্জন দত্তের ছেলে শ্ৰী উজ্জল দত্ত (৪৪), নয়নগাতী গ্রামের মৃত রাজ আলীর ছেলে মোঃ রাজিব হোসেন (২৭) ও মৃত হামিদ জোয়াদ্দারের ছেলে মোঃ ইউনুছ আলী (৪৫)।
এদের মধ্যে রাজিব হোসেন ও ইউনুস আলী বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ওসি বলেন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোসী ইউনিয়নের সদয়, বেতকান্দি, বন্যাকান্দি সহ বিভিন্ন ফসলের মাঠ থেকে কৃষকের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করে আসছিল।

এর ফলে কৃষকের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছিল। কৃষকদের মামলার ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে চোর চক্রে ৫ জনকে গ্রেফতার করেছি।

এ সময় মামলায় আসামীদের নিকট থেকে চোরাইকৃত ২টি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের ভিতরের তার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। খুব তারাতাড়ি এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park