1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

বেলকুচিতে সারে তিন বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪০৩ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার দেলুয়াস্থ প্রায় সারে তিন বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ। ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের এমন ধীর গতিতে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানাযায়, ২০২০ সালের ১৫ আক্টোবর মাস থেকে ৫ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ৬শ ৪৬ টাকা ব্যায়ে ৭২ মিটার দীর্ঘ ব্রিজের নির্মাণ কাজ শুরু করে মঈনুদ্দিন বাশি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সিরাজগঞ্জের উথান নামের একজন ঠিকাদারের কাছে বিক্রি করে দেন। তিনি যথা সময়ে ব্রিজের কাজ শুরু করলেও ২০২২ সালে এসে শেষ করার কথা থাকলেও কাজটি শেষ করতে পারেনি। পরবর্তীতে প্রতিষ্ঠানটি নির্মাণ কাজের বারতি সময়ের আবেদন করলে তা দেওয়া হয়েছে।

সরেজমিনে ব্রিজ এলাকায় গিয়ে জানাযায়, বেলকুচি পৌর এলাকাস্থ চর দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংল্গন থেকে বক্কার প্রামানিকের বাড়ি পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ৭২ মিটার দীর্ঘ ব্রীজের নির্মাণ কাজ চলছে ধীর গতিতে। প্রায় ৬ মাস কাজ বন্ধের পর সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক সংকটের কারণে কাজ চলছে ধীর গতিতে।

চর দেলুয়া গ্রামের আবু বক্কার, মোতালে সরকার, সাজু রহমান সহ একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, বহু কাঙ্খিত চর দেলুয়া গ্রামে যমুনা নদীর শাখার ওপর দিয়ে ব্রিজে নির্মাণ কাজ শুরু হওয়াতে আমরা বেশ খুশি হয়ে ছিলাম। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কাজ তিন বছরেও শেষ করতে পারেনি। মাঝ খানে প্রায় ৬ মাস কাজ অজ্ঞাত কারণে বন্ধ ছিল। এখন আবার কাজ শুরু করেছে। তাও আবার ঠিকমতো শ্রমিক থাকে না । যেভাবে কাজ চলছে তাতে ৫ বছরে কাজ শেষ হবে কি না তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমরা জানি যে ২ বছরের ব্রিজের কাজ শেষ হবার কথা ছিল কিন্তু তিন বছরেও শেষ হয়নি। যেভাবে কাজ চলছে তাতে কতোদিনে শেষ হবে তা তারাই ভালো জানে। আমাদের তো মনে হয় না যে ৫ বছরে এই ব্রিজের কাজ শেষ হবে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিল শহিদুল জানান, এই গ্রামের জন্য ব্রিজটি সম্পূর্ণ হওয়া জরুরি। ব্রিজটি নির্মাণ কাজ শেষ হলে চরদেলুয়া গ্রাম সহ চরাঞ্চলের মানুষ এর সুফল ভোগ করবে বেশী। কেননা এই ব্রিজটি যমুনা নদীর শাখার ওপর দিয়ে নির্মাণ করা হচ্ছে। কিন্তু সঠিক সময় ব্রিজ নির্মাণ কাজ শেষ না হওয়ায় এ এলাকার মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে যে আধো ব্রিজের কাজ শেষ হবে কি না। আমাদের দাবী থাকবে দুূত সময়ে যেন ব্রিজের কাজ শেষ করা হয়।

এবিষয়ে জানতে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী উথানের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ম্যানেজার মানিক জানান, ব্রিজের কাজ বন্ধ থাকার পর কয়েক দিন হলো শুরু করা হয়েছে। আমরা চেষ্টা করছি কাজটা তারাতাড়ি শেষ করতে।

উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, ব্রিজটির কাজ বর্ষা মৌসুমের জন্য বন্ধ ছিল। বর্তমানে কাজ সচল রয়েছে। যদিও যথা সময়ে ব্রিজটি কাজ শেষ করার কথা থাকলেও নানা জটিলতার কারণে তা সম্ভব না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান সময় বাড়তি চেয়ে আবেদন করেছিল। তাকে তা দেওয়া হয়েছে। আমরা আশা করছি দূত সময়ের মধ্যে ব্রিজটির কাজ শেষ করতে পারবো।

সিরাজগঞ্জ জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সে সময়ের মধ্যে যদি তিনি ব্রিজের কাজ শেষ না করতে পারে তাহলে তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park