1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

হেলিকপ্টারে করে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলো শাহীন শিক্ষা পরিবার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখার বৃত্তি প্রাপ্ত ও ক্যাডেটে চাঞ্চ পাওয়া ৪২ জন ছাত্র ছাত্রী কে হেলিকপ্টারে করে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনার আয়োজন করে শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখা।

বৃত্তি প্রাপ্ত ও ক্যাডেটে চাঞ্চ পাওয়া ৪২ জন ছাত্রীকে হেলিকপ্টারে করে ঘোরানো হয় সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থান। এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়। এতে ছাত্র ছাত্রীদের মাঝে উৎসহ উদ্দীপনা লক্ষ করা গেছে। ছাত্র ছাত্রীরা ভীষণ খুশি।
এই আয়োজন আগামী দিনে ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় আরো মনোযোগী করে তুলবে এবং পড়া লেখায় প্রতিযোগিতা আসবে। এতে তারা উপকৃত হবে বলে মনে করছেন শাহীন শিক্ষা পরিবার।

শাহীন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান কবির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) রেজওয়ানুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park